প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি শূন্য—এমনটিই জানালেন ছবির পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘এই ছবিতে ওমর সানি ও রেসি প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন।’ আগামীকাল দেশজুড়ে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
জোহা মাল্টিমিডিয়ার ব্যানারে এ ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, রেসি, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, শিমুল খান, তরাজ খান, সানজিদা তন্ময়, রেবেকো, ডা. এজাজুল ইসলাম প্রমুখ। এতে গান লিখেছেন বন্ধন বিশ্বাস আর সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ন, কিশোর ও পুলক। কণ্ঠ দিয়েছেন কনা, আহমেদ হুমায়ুন, কোনাল, কিশোর, পুলক, সিঁথি ও পাপড়ি।