আগামীকালের ছবি

তবুও ভালোবাসি
ছবির গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, আবুল আজিজ, ফুয়াদ ও শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ন্যান্সি, কনা, কিশোর, রাজীব ও সাইমন। সংগীত পরিচালনা করেছেন অদিত।
মনতাজুর রহমান আকবর বললেন. ‘মুক্তির আগেই প্রায় ৭৫টি হলে ছবির ট্রেলার চলছে। খুব সাড়া পাচ্ছি। এই ছবিতে প্রথম বাপ্পীকে অ্যাকশন হিরো হিসেবে দর্শকেরা দেখবেন। ’
বাংলার পাগলু
একই দিনে ঢাকাসহ সারা দেশে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কিশোর সাহা পরিচালিত বাংলার পাগলু। দুই বাংলার যৌথ প্রযোজনায় কিষাণ চলচ্চিত্রের ব্যানারে এতে অভিনয় করেছেন বাংলাদেশের জন, অভি, রাত্রি, ভারতের প্রিয়াংকা, অনুরাধা রায়, সুমিত গাঙ্গুলি, ড্যান্স বাংলার অরিত্র প্রমুখ।
ছবির গান লিখেছেন ভব। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের মনির খান, নওরীন, ভারতের কণিকা ও উজানি মুখার্জি। সংগীত আহমেদ হুমায়ুন।
ছবির পরিচালক কিশোর সাহা বললেন, ‘পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে ছবির কাহিনি গড়ে উঠেছে। ভারতের মনোরম লোকেশনে ছবির গানগুলোর দৃশ্য ধারণ করা হয়েছে। দর্শকেরা ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’