আগামীকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপের প্রায়শ্চিত্তসমাজের বিভিন্ন অপরাধ দমনের জন্য ওয়াসিম কাজ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তিনি এক অন্ধকার জগতের গডফাদারের সন্ধান পান। কিন্তু ঘটনাচক্রে ওয়াসিমকেই ফাঁসিয়ে দেওয়া হয়। শুরু হয় তাঁর ছেলের অন্য এক অভিযান। আর এ গল্প নিয়ে পরিচালক এম এম সরকার নির্মাণ করেছেন পাপের প্রায়শ্চিত্ত চলচ্চিত্রটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, নদী, জায়েদ খান, শায়লা, মিশা সওদাগর, ওয়াসিম, এজাজসহ অনেকেই।ভালো হতে চাইগ্রাম থেকে ঢাকা শহরে অনেকেই আসে উচ্চশিক্ষা নিয়ে চাকরি করার আশায়। কিন্তু একজন মুখোশধারী সমাজপতি এসব শিক্ষার্থীকে টাকার প্রলোভন দিয়ে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে নিজের স্বার্থ হাসিল করে। একদিন এই অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চায় এক যুবক। তখনই শুরু হয় বিরোধ। এমনই এক গল্প নিয়ে পরিচালক শাহেদ চৌধুরী নির্মাণ করেছেন ভালো হতে চাই ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, নদী, কারিশমা, প্রিন্স, নাসরিন, প্রবীর মিত্র, আন্না, সায়মন ও রশনী।