আগামীকালের ছবি
মাটির ঠিকানাপ্রেম-ভালোবাসা যে কোনো নিয়ম মানে না, তা আরও একবার প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা দুজন। কিন্তু সমাজের কিছু নিয়মকানুন ভাঙতে চায় না দুজনের পরিবার। এ নিয়ে বিরোধ শুরু হয়। আস্তে আস্তে বিরোধ সংঘাতপূর্ণ হয়ে ওঠে। শুরু হয় আরেক গল্প। আর এমনই এক গল্প নিয়ে পরিচালক শাহ আলম কিরণ নির্মাণ করেছেন মাটির ঠিকানা ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, আলমগীর, দিতি, জেমস, মিলাসহ অন্যরা।শত্রু তুমি বন্ধু তুমিছেলেটি কি মেয়েটির বন্ধু? ছেলেটি মেয়েটির বিশ্বাস ও আস্থা অর্জনে নানা চেষ্টা করে। একসময় সফলও হয়। কিন্তু এরপরই ভয়ংকর এক পরিণতি হয়। কতগুলো ঘটনা একসঙ্গে ঘটতে থাকে। আরও কিছু মানুষ ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে যায়। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে বন্ধু তুমি শত্রু তুমি। রয়েল বাবু পরিচালিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, মারুফ, সাহারা, কেয়া, নীরব, আসিফ ইকবাল, মিশা সওদাগর, ডন, নাসরিন প্রমুখ।