আগামীকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জোর’আগামীকাল দেশের নয়, ভারতের বাংলা ছবি জোর মুক্তি পাচ্ছে। শহরের কুখ্যাত সন্ত্রাসী পরিবার হিসেবে চিহ্নিত রমলা সাহার চক্ষুশূলে পরিণত হন একজন সরকারি কর্মকর্তা। সেখান থেকেই বিবাদ শুরু হয়। সরকারি কর্মকর্তার ছেলে অন্যায়ের প্রতিবাদ করে রমলা সাহার শত্রু হয়। শুরু হয় শহরে খুনখারাবি। শহরের এক তরুণীকে তুলে নিতে চায় সন্ত্রাসীরা। সেখানেও বাধা হয়ে দাঁড়ায় সরকারি কর্মকর্তার ছেলে। তারপর...সব বাধা তুচ্ছ করে রমলা সাহার গুন্ডা বাহিনীর মুখোমুখি হয় সরকারি কর্মকর্তার পরিবারটি। জানা গেছে, মোট ১২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে অভিনয় করেছেন জিৎ, কোয়েল, বর্ষাসহ আরও অনেকে।কাল থেকে চলচ্চিত্র পরিচালক সমিতির চলচ্চিত্র প্রদর্শনীচলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তিতে চলচ্চিত্র নির্মাতারা সাত দিন ধরে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছেন। আগামীকাল ঢাকা শহরের একাধিক প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পাওয়া ব্যবসাসফল বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে আছে বলাকা, পদ্মা, চিত্রামহল, যমুনা, সনি ইত্যাদি। ২৮ ডিসেম্বর সকালে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এফডিসিতে প্রধান অতিথি থেকে পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ২৯ ডিসেম্বর পরিচালক সমিতির ৩০ বছরের মুখবন্ধের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিকেলে এফডিসিতে থাকবে সেমিনার ও ৩০ বছরের চলচ্চিত্র নিয়ে একটি তথ্যচিত্র এবং নাটিকা। ৩০ ডিসেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চলচ্চিত্রশিল্পীদের পরিবেশনায় নৃত্য থাকবে।আর প্লেব্যাক করেন এমন শিল্পীরা সেখানে সংগীত পরিবেশন করবেন।