আগামীকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা সূর্য খাঁদুষ্কৃতকারীরা রাজা সূর্য খাঁকে মেরে ফেলে। রাজা সূর্য খাঁর মেয়ে সুলতানা এক সেনাপতির ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠে। এরপর এক দিন রাজ্য আক্রমণ করে বাবার সিংহাসন উদ্ধার করে তারা। এভাবেই পরিচালক গাজী মাহাবুব রাজা সূর্য খাঁর চিত্রনাট্য তৈরি করেছেন। ছবিটি মুক্তি পাচ্ছে কাল।এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবরী, ববিতা, সোহেল রানা, উজ্জল, পূর্ণিমা, নিরব, কাজী মারুফসহ আরও অনেকে।১৬ মার্চ পালাবার পথ নেইএকটি গহিন জঙ্গলে অপরাধী চক্র তাদের আস্তানা গড়ে তোলে। সেখানে ঘুরতে গিয়েছিল একদল তরুণ। তাঁরা সেখানে অপরাধীদের আস্তানা মুঠোফোনে ভিডিও করেন। এ সময় টের পেয়ে যায় দুষ্কৃতকারীরা। শুরু হয় সংঘর্ষ। এমন একটি গল্প নিয়ে পরিচালক অপূর্ব রানা নির্মাণ করেছেন পালাবার পথ নেই ছবিটি। নতুন ছবি সম্পর্কে পরিচালক বলেন, এ ছবিতেও আমরা নতুন ছেলেমেয়েকে নিয়েছি। আশা করছি, নতুনেরা সাফল্য পাবে।পালাবার পথ নেই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান খান, তমা মির্জা, সাকি, সাইফ, মিজু আহমেদ, সাজ্জাদ হোসেন দোদুল প্রমুখ।