আগামীকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও আমার দেশের মাটিছবির প্রধান দুই চরিত্র দুজন মক্তিযোদ্ধা। একজন রমেশ ডাক্তার। আরেকজন কমান্ডার দিনু সিকদার। মুক্তিযোদ্ধা রমেশ একজন গ্রাম্য ডাক্তার। চারপুরুষ ধরে তাঁরা এ পেশায় নিয়োজিত। রমেশকে এক কথায় মানব সেবায় নিয়োজিত একজন আর্দশ মানুষ বালা যায়। স্ত্রী নেই। একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে গীতাকে নিয়ে তাঁর সংসার। রমেশ ডাক্তার ও তাঁর মেয়ে গীতা দুজনই গান পাগল মানুষ। তুলসী তলার অদূরে বাড়ির দাওয়ায় প্রায় প্রতি সন্ধ্যায় গানের আসর বসে। সে আসরে একজন নিয়মিত মানুষ মুনির। মুনির অপর মুক্তিযোদ্ধা কমান্ডার দিনু সিকদারের ছোট ছেলে। মুনির উচ্চশিক্ষিত এক যুবক। মানবতাবাদী লেখক ও একটু খেয়ালী প্রকৃতির মানুষ। মুনীরের সঙ্গে ঘটনা ক্রমেই গীতার সম্পর্ক হয়। এমনই একটি গল্প নিয়ে নিয়ে পরিচালক অনন্ত হীরা নির্মাণ করেছেন ও আমার দেশের মাটি ছবিটি। এছবির বিভিন্ন চরিত্রেই অভিনয় করেছেন আমিন খান, তমা মীর্জা, নূনা আফরোজসহ আরো অনেকেই। নষ্ট হওয়ার কষ্ট ছবির মহরতকত দিন কোনো ছবির মহরত হয় না? এই প্রশ্নের উত্তরে এফডিসির এক নিরাপত্তা প্রহরী বললেন, ‘স্যার ঠিক মনে নাই।’ ঢাকার সিনেমার মন্দার সময়ে নতুন ছবির মহরত মানে যেন নতুন করে প্রাণের সঞ্চার। ২৭ মে এফডিসির ৭ নম্বর ফ্লোরে পরিচালক রাকিব গানের শুটিংয়ের মাধ্যমে নষ্ট হওয়ার কষ্ট ছবির শুভ মহরতের আয়োজন করেন। মহরত শেষে ছবির শুটিং শুরু হয়। মাসুদ রানা প্রযোজিত এ ছবিতে অভিনয় করছেন জায়েদ খান ও কেয়া। পরিচালক জানালেন, জুন মাসের পুরোটা সময় ধরেই শুটিং চলবে।