আগামীকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম ভালোবাসা আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহিন সুমন পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র অন্য রকম ভালোবাসা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি ও নতুন মুখ সারাহ জেরিন। ছবিটির পরিচালক শাহিন সুমন বললেন, ‘ছবির পুরো গল্পই প্রেমের। গল্পের সঙ্গে বাপ্পী আর মাহিকে দারুণ মানিয়েছে। আশা করি, দর্শকের কাছে ভালো লাগবে।’ দেবদাসএকই দিন ঢাকাসহ সারা দেশে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রটি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। চাষী নজরুল ইসলাম ছবিটি নিয়ে বললেন, ‘আমি সময় নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। একটা ভালো কাজ দর্শককে দিতে চেয়েছি। আমার বিশ্বাস, দর্শক নিরাশ হবে না।’