আগামীকালের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাগল তোর জন্য রেআগামীকাল ১ মার্চ ঢাকাসহ সারা দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে। জ্যোতি ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তামান্না, ইরফান, এ টি এম শামসুজ্জামান, কাজী হায়াৎ, ওমর সানি, ড্যানি সিডাক প্রমুখ। ছবি প্রসঙ্গে পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘ছবিটির গল্প অনেক শক্তিশালী। গানগুলোও দর্শকদের ভালো লাগবে।’জীবন নদীর তীরেএকই দিন ঢাকাসহ সারা দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনির হোসেন পরিচালিত জীবন নদীর তীরে। মাহি কথাচিত্রের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নিরব, অনন, স্বপ্না, সঞ্চয়রাজ, সাদেক বাচ্চু, রেবেকা, পায়েল প্রমুখ। পরিচালক মনির হোসেন জানান, এটি একটি আলাদা মেজাজের ছবি। দর্শকেরা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন। আনন্দ প্রতিবেদক