আগে অর্থ, পরে সন্তান: মেগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমারস ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন। এরপর এফএইচএম ম্যাগাজিন যখন তাঁকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারীর খেতাবে ভূষিত করে, তখন তো তিনি হলিউডের আকাশে ভাসছেন। কিন্তু শূন্য থেকে মাটিতে নামতে বেশি দিন লাগেনি মেগান ফক্সের। হাতে ভালো কোনো ছবি না থাকায় জনপ্রিয়তায় ভাটা পড়ে। কিছুদিন আগে ব্রায়ান অস্টিন গ্রিনকে বিয়ে করেছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, আপাতত বাচ্চাকাচ্চা নেওয়ার চিন্তা নেই তাঁর। না, বয়স কম বলে নয়; ব্যাংক অ্যাকাউন্টে নাকি যথেষ্ট টাকা নেই। মেগানের যুক্তি, ‘শিশুর ভবিষ্যত্ নিশ্চিত করার মতো পর্যাপ্ত অর্থ যত দিন না ব্যাংকে থাকবে, তত দিন পর্যন্ত সন্তান নেব না। আগে অর্থ, তারপর সন্তান।’ টাইমস অব ইন্ডিয়া।