আগে গান পরে সিনেমা: ক্রিস্টিনা এগুইলারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গীতকে পাশ কাটিয়ে অন্য অনেকের মতো সিনেমাকে পুঁজি করে খ্যাতি অর্জন করতে চান না ক্রিস্টিনা এগুইলারা। মার্কিন এই সঙ্গীত শিল্পী সিনেমাকে কখনোই তাঁর সঙ্গীত জগত্ থেকে এগিয়ে রাখতে চান না। গত বছর ‘বার্লেসকু’ ছবির মধ্য দিয়ে হলিউডে পা রাখেন তিনি। এখন নতুন ছবির সন্ধানে আছেন। তাই বলে সঙ্গীতকে পাশ কাটাতে চান না ৩০ বছর বয়সী এই শিল্পী। ‘আমি সিনেমার পুরো পান্ডুলিপি পড়ি। ‘বার্লেসকু’ ছবিটি সঙ্গীতপ্রধান। আর তাই এতে কাজ করার আগ্রহ পেয়েছি। কিন্তু সত্যি বলতে কী, গানই আমার প্রাণ।’ সমপ্রতি ‘হ্যালো!’ ম্যাগজিনকে দেওয়া এক সাক্ষাতকারে এগুইলারা এসব কথা বলেন। গত বছরই জর্ডান ব্র্যাটম্যানের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন তিনি নতুন অ্যালবামের কাজে ব্যস্ত। টাইমস অব ইন্ডিয়া।