আগের চেয়ে বেশি পরিপূর্ণ স্যান্ড্রা বুলক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহবিচ্ছেদের পর থেকে ভালোই আছেন। ছেলেকে নিয়ে দিব্যি ঘুরছেন-ফিরছেন, ছবির কাজ করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আগের চেয়ে অনেক ধৈর্যশীল হয়েছেন। ‘জীবনটাকে এখন অনেক ছন্দময় মনে হয়। আগের চেয়ে এখন আমি অনেক ব্যক্তিত্বসম্পন্ন ও পরিপূর্ণ মানুষ।’ বললেন গতবারের অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক। গত বছর অস্কার জেতার পর জেসি জেমসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর। এই অভিনেত্রীর দাবি, জেসি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। গত বছরের জানুয়ারির দিকে স্যান্ড্রা একটি ছেলে দত্তক নেন। এই ছেলেই এখন তাঁর সব, তাকে নিয়েই আছেন। সম্প্রতি ৮৩তম অস্কার অনুষ্ঠানে লাল টুকটুকে গাউন গায়ে চড়ানোর কারণ সম্পর্কে স্যান্ড্রা বলেন, ‘এটা ছেলের পছন্দ।’ ওয়েবসাইট।