আগেরটাই ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক এড়ানোর জন্য বদলানো হয়েছে জোকার ছবির আইটেম গান ‘কাফিরানা’র কথা। তবে এর অভিনয়শিল্পী চিত্রাঙ্গদা সিং মনে করেন, আগের কথাই ভালো ছিল। ‘কথাগুলো একটু দুষ্টুমির ছিল, সেটা কাউকে আঘাত দেওয়ার জন্য করা হয়নি। পরিবর্তন করেও গানটি ভালোই লাগছে। তবে প্রথমটাই আমার পছন্দ।’ বলেছেন তিনি।সেন্সর বোর্ডের যেমন প্রয়োজন আছে, তেমনি তাদের কিছু কাজ অপ্রয়োজনীয় বলেও মনে করেন চিত্রাঙ্গদা; বললেন, ‘শিশুদের সব কিছু দেখা বা শোনা উচিত নয়।’শিরীষ কুন্দর পরিচালিত জোকার ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা। আইএএনএস।