আগ্রা থেকে তাজমহল কিনলেন অ্যাস্টন কুচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী নিয়ে নির্মীয়মাণ চলচ্চিত্রে অভিনয় করতে ভারতে এসেছিলেন মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচার। শুটিং শেষ করে ভারত ছাড়ার আগে স্মৃতিচিহ্ন হিসেবে ৮০ রুপি দিয়ে তাজমহলের একটি প্রতিকৃতি কিনেছেন কুচার।গত ২৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আগ্রায় পৌঁছে স্থানীয় ওবেরয় হোটেলে ওঠেন কুচার। পরদিন ভোর ছয়টায় তাজমহল দেখার পরিকল্পনা করেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখেন মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টিভেজা তাজমহল দেখার লোভ সামলাতে না পেরে তুমুল বৃষ্টির মধ্যেই বাবা আর দুই বন্ধুকে নিয়ে তাজমহল দেখতে যান কুচার। সঙ্গে ছিলেন বিখ্যাত গাইড মোহাম্মদ আরিফ খান, যিনি রোলিং স্টোনস তারকা মিক জ্যাগারকেও তাজমহল দেখিয়েছেন। তাজমহল দেখতে বড়জোর আধা ঘণ্টা সময় লাগার কথা থাকলেও আড়াই ঘণ্টা পার হয়ে যায় কুচারের কারণে। তিনি অনবরত শাহজাহান আর মমতাজ মহলের ভালোবাসার গল্প নিয়ে প্রশ্ন করতে থাকেন গাইডকে। তাজমহল দেখে সকাল ১০টায় হোটেলে ফেরার এক ঘণ্টা পর আবার আগ্রা ফোর্ট দেখতে বের হন কুচার। জানিয়েছে মুম্বাই মিরর। মানকামেশ্বর মন্দিরের কাছে যাওয়ার পর ৪০টি তসবি ও তাজমহলের একটি প্রতিকৃতি কেনেন কুচার। সেখান থেকে ফিরে যান হোটেলে। সে রাতেই দিল্লি থেকে বিমানে ওঠেন লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে।