আঘাত গুরুতর নয়, সুস্থ আছেন শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যাপি নিউ ইয়ার’ নামের একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে আহত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাঁকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেওয়া হয়। এখন সুস্থ আছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মুম্বাইয়ের জুহু এলাকার একটি পাঁচতারকা হোটেলে একটি গানের শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
শাহরুখ-ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক খবরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুটিংয়ের সময় হোটেলের একটি দরজার সঙ্গে আঘাত লাগে তাঁর। এ সময় রক্তক্ষরণও ঘটে। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
শাহরুখ খানের অফিশিয়াল সূত্র এ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে, ‘শুটিং করার সময় সেটে দুর্ঘটনায় শাহরুখ খান সামান্য আহত হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। সবার শুভকামনার জন্য ধন্যবাদ।’