আঙ্কেল হো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের বিপ্লবী নেতা কমরেড হো চি মিনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ টিভি তৈরি করেছে বিশেষ অনুষ্ঠান ‘আঙ্কেল হো’। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ওমর তারেক চৌধুরী। এখানে আলোচনা করেছেন হো চি মিনের জীবনী রচয়িতা মহসীন শস্ত্রপাণি এবং হো চি মিনের প্রিজনারস ডায়েরির অনুবাদক মুনীর সিরাজ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে রিপন ফরাজী।