আচমকা অতিথি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপূর্বা নাটকের দৃশ্যধারণ চলছে। পরিচালকের অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে স্বাগতা অভিনয় শুরু করলেন। দৃশ্য শেষ না হওয়া পর্যন্ত অভিনয়। অনেকক্ষণ অভিনয় করার পর শেষ হলো দৃশ্য। স্বাগতা ফিরে তাকালেন পরিচালকের দিকে। অমনি তাঁর চক্ষু চড়ক গাছ! চেয়ারে বসে আছেন তাঁর বাবা খোদা বক্স সানু। না, কল্পনা নয়। সত্যি সেদিন তাঁর বাবা শুটিং স্পটে গিয়েছিলেন। কিছুক্ষণ পর স্বাগতা বুঝতে পারেন আসল ঘটনা। স্বাগতার বললেন, ‘আসলে নাটকটির টানা শুটিংয়ের কারণে কয়েক দিন বাসায় যাওয়া হয়নি। তাই বাবা নিজেই চলে আসেন সেটে। আর পরিচালক অ্যাকশন বলার পরই বাবা রুমে ঢুকেছিলেন। তাই আমাকে জানানো হয়নি। ঘটনাটি বাবা মারা যাওয়ার অনেক দিন আগের।’ আলম বিশ্বাস