প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হওয়া তো আর চাট্টিখানি কথা নয়। এ কথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মিলা কুনিস। সেই সঙ্গে, এ সময়ের আনন্দটাও তিনি উপভোগ করছেন বেশ। প্রতিটা মুহূর্তই বড্ড বিস্ময়কর লাগছে তাঁর কাছে। এই যেমন কিছুদিন আগেই, গভীর রাতে আচার খেতে ইচ্ছা হলো তাঁর। সঙ্গে সঙ্গেই প্রেমিক অ্যাস্টন কুচারের ঘুম ভাঙালেন আচারের জন্য। কুচারেরও জানা ছিল তাঁর প্রেমিকার মতিগতি। এ জন্যই আগে থেকেই ফ্রিজে সামলে রেখেছিলেন আচার, তাই এ যাত্রায় ভালোয় ভালোয় মিটল মিলার আচার খাওয়ার বাসনা।