আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে নৃত্য উৎসব
প্রথিতযশা নৃত্যশিল্পীদের পরিবেশনায় আজ রয়েছে নৃত্য উৎসব। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছায়ানট মিলনায়তনের এই উৎসবে থাকবে মণিপুরি, ওডিশি, ভরতনাট্যম, গৌড়ীয় ও কত্থক নৃত্য।
মহিলা সমিতি মঞ্চে ‘ক্রাচের কর্নেল’
ক্রাচের কর্নেল নাটকের দ্বিতীয় প্রদর্শনী আজ। সন্ধ্যা সাড়ে ছয়টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে রয়েছে বটতলার নবম এই প্রযোজনা। শাহাদুজ্জামানের উপন্যাস থেকে একে নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।