আজ অন্য শিল্পীদের গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানটি আজ দেশ টিভিতে প্রচারিত হবে দুপুরে। আজকের শিল্পী ইয়াসমিন মুশতারী। গান নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানের প্রস্তুতির কথা বলুন।সবার কাছে আমি নজরুলসংগীতের শিল্পী। তাই নজরুলের গান করার জন্যই বেশি আমন্ত্রণ পাই। কিন্তু সেই ছোটবেলা থেকে নানা ধরনের গান শুনে শুনে বড় হয়েছি। সেগুলো তেমন গাওয়ার সুযোগ পাই না। তেমনি কিছু গান বাছাই করেছি আজকের অনুষ্ঠানের জন্য। কোন শিল্পীদের গান গাওয়ার ইচ্ছে আছে? নজরুলসংগীত তো করবই। বাংলাভাষী নন, কিন্তু বাংলা গান করেছেন—এমন কয়েকজন শিল্পীর বাংলা গান করব। যেমন, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, মেহেদী হাসান, ফরিদা খানম, বেগম আখতার, অনুপ জালোটা। আরও অনেকের গান করব। নজরুলসংগীতের বাইরে পছন্দের গানগুলো নিয়ে চর্চা হয়?সব গুণী শিল্পীর ভান্ডারেই কিন্তু কিছু কিছু ভারী গান আছে। ওই গানগুলো আমার দারুণ পছন্দ। আর গানগুলো শুনে শুনেই কানে বসে গেছে। আলাদা করে বসে কণ্ঠে তোলা হয়নি। অন্যদের শোনানোর সুযোগ পেলে কখনো মিস করি না। তবে যখনই সময় পাই, এই গানগুলো নিজের জন্য করি। আপনার নতুন একটি অ্যালবামের গান শুনেছি।মহুয়া বনে, নজরুলের গান নিয়ে। গত মাসেই এসেছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। এটি আমার নবম অ্যালবাম। গান শুনে পরিচিতজনদের অনেকেই প্রশংসা করেছেন। নজরুলের গানের শ্রোতার ব্যাপারে আপনার মতামত কী?নজরুলের গান কিন্তু এখন অনেকেই শুনছেন। খুব দ্রুত না হলেও ধীরে ধীরে নজরুলের গানের চাহিদা অনেক বেড়েছে। এটা খুব ভালো লক্ষণ।