আজ অরিজিতের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরিজিৎ সিং
অরিজিৎ সিং

আজ সন্ধ্যায় র‌্যাডিসন হোটেলে গান গাইবেন ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান সিগন্যাল ইভেন্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ অরিজিৎ সিং ঢাকায় এসে পৌঁছুবেন। সন্ধ্যায় কনসার্টের আগে তিনি মহড়ায় অংশ নেবেন। কাল শনিবার সকালে তিনি কলকাতায় ফিরে যাবেন।

সিগন্যাল ইভেন্টসের চেয়ারম্যান মাসুদুল ইসলাম জানান, চার ঘণ্টার এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ছয়টায়। অরিজিৎ মঞ্চে ওঠার আগে একটি ফ্যাশন শো হবে। এই আয়োজনের লভ্যাংশ থেকে সম্প্রতি রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।