আজ আগনেস ভার্দার চার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগনেস ভার্দা
আগনেস ভার্দা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ প্রদর্শিত হবে বিখ্যাত ফরাসি চলচ্চিত্র নির্মাতা আগনেস ভার্দার চারটি চলচ্চিত্র। ফ্রান্সের আধুনিক সিনেমার নির্মাতা হিসেবে পরিচিত ভার্দা বরাবরই তাঁর ছবিতে তুলে এনেছেন নারীবাদী সমস্যা, বাস্তবতা ও সামাজিক সব সমস্যা। তিনি এখন পর্যন্ত ফিচার ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ৪০টির বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এ ছাড়া টেলিভিশন সিরিজও বানিয়েছেন এ নির্মাতা। স্বনামধন্য এ নির্মাতার চারটি চলচ্চিত্র আজ দেখানো হবে উৎসবের রেট্রোসপেকটিভ বিভাগে, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মিলনায়তনে। সকাল ১০টায় দেখানো হবে দ্য গ্লিয়্যানার্স অ্যান্ড আই, দুপুর ১২টায় জ্যাকুয়েট ডি নানতেস, বেলা তিনটায় ভ্যাগাবন্ড, বিকেল পাঁচটায় দ্য বিচেস অব আগনেস। এ ছাড়া জাতীয় জাদুঘরের দুটি মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন ও ধানমন্ডির ইএমকে সেন্টারে দেশি-বিদেশি বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।