আজ আমাদের ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌতূহল আর আগ্রহভরা চোখে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিভিন্ন বই দেখছে শিশুরা। বইয়ের সঙ্গে আছে কবির নানা বয়সের ছবির পোস্টার, নাটক ও গানের সিডি। তারা এসব নিয়ে নানা কৌতূহলোদ্দীপক প্রশ্ন করছে অভিভাবকদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা সিটির চারতলায় শ্রাবণ চিলড্রেনস বুক কর্নার আয়োজিত ‘আজ আমাদের ছুটি’ শীর্ষক শিশু বইমেলায় এমন দৃশ্য দেখা গেছে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। মেলা চলবে ১৪ মে পর্যন্ত।