আজ আসছে জলের গানের 'পাতালপুরের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলের গান ব্যান্ডের সদস্যরা
জলের গান ব্যান্ডের সদস্যরা

জলের গান আজ প্রকাশ করছে তাদের দ্বিতীয় অ্যালবাম পাতালপুরের গান। আজ বেলা আড়াইটায় চ্যানেল আইয়ে ‘ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলা হবে। একই সময়ে অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করা হবে। রাত ১১টায় রেডিও স্বাধীনে একটি অনুষ্ঠান করবে জলের গান। দুপুর থেকে অ্যালবামটি পাওয়া যাবে দেশাল ও যাত্রার শোরুমসহ দেশের বিভিন্ন অডিও সিডির বিক্রয় কেন্দ্রে। অ্যালবামের জন্য যোগাযোগ করা যেতে পারে +৮৮০১৭৯৬৬৩১০২০ নম্বরে।
জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ জানান, জলের গান ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। এরপর দীর্ঘ সময় মঞ্চ পরিবেশনায় ভিন্ন আঙ্গিকের গান পরিবেশন করে নিজস্ব শ্রোতা তৈরি করে দলটি। ২০১৩ সালে জলের গান প্রকাশ করে প্রথম অ্যালবাম। নাম অতল জলের গান । অ্যালবামের গানগুলো দারুণ শ্রোতাপ্রিয় হয়। সেই ধারাবাহিকতায় এবার এসেছে পাতালপুরের গান।
অ্যালবামে গান আছে নয়টি। আরও আছে ইনস্ট্রুমেন্টাল ও সাউন্ড ট্র্যাক। রাহুল আনন্দ জানান, পাতালপুরের গান অ্যালবামটি সব মাকে উৎসর্গ করা হয়েছে।