আজ আসছে ‘প্রজাপতি’র অডিও অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো প্রেম ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন হাবিব। এবার করেছেন প্রজাপতি ছবির। এই ছবিতে হাবিবের সুরে গান করেছেন কুমার বিশ্বজিৎ ও বালাম। আরও গান করেছেন ফেরদৌস ওয়াহিদ, ন্যান্সি, কণা, সিঁথি সাহা ও হাবিব। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রজাপতি চলচ্চিত্রের অডিও অ্যালবাম বাজারে আসছে আজ বৃহস্পতিবার। হাবিব বললেন, ‘প্রজাপতি চলচ্চিত্রের উল্লেখযোগ্য দিক হলো এর কাহিনি। গতানুগতিক গল্প থেকে এটি একেবারেই আলাদা। এ কারণেই পুরো চলচ্চিত্রের গান করছি। পাশাপাশি আবহ সংগীতের কাজও করব।’ রাজ বললেন, ‘অ্যালবামটির পেছনে হাবিব অনেক পরিশ্রম করেছেন। গানগুলো সবার ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।’অ্যালবামে ছয়টি গানের সঙ্গে থাকছে দুটি ট্র্যাক। গান লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও জাহিদ আকবর। অ্যালবামটি বের করছে জি-সিরিজ।