আজ আসছে 'শিরোনামহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, শিরোনামহীনের নতুন অ্যালবাম বাজারে আসবে ১৯ জুলাই। রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে গেছে তারিখ। কিন্তু যাঁরা অনলাইনে প্রি-অর্ডার করেছেন, তাঁদের হাতে নাকি এরই মধ্যে অ্যালবামটি পৌঁছে গেছে। তবে অন্যরা শিরোনামহীনের নতুন অ্যালবাম শিরোনামহীন পাবেন আজ থেকে। এই পিছিয়ে যাওয়াই নাকি শাপেবর হলো শ্রোতাদের জন্য। এবার আরও বড় পরিসরে শ্রোতাদের কাছে নতুন অ্যালবাম পৌঁছে দেওয়ার পরিকল্পনা শিরোনামহীনের। আজ বাংলামোটরে ইনকার্শন মিউজিকের অফিসে, ২৪ জুলাই উত্তরার ক্ল্যাসিক রক ক্যাফেতে, ২৫ জুলাই গুলশান-১-এর মিউজিক ম্যানিয়ায় আর ২৮ জুলাই ধানমন্ডির দ্য স্টেজে হাজির থাকবে শিরোনামহীন। সিডি কেনার পাশাপাশি ভক্তরা চাইলে প্রিয় শিল্পীদের অটোগ্রাফ কিংবা ফটোগ্রাফ—দুটিই সংগ্রহ করতে পারবেন। শিরোনামহীনের এই বিশেষ কালেক্টরস সংস্করণের দাম ১৫০ টাকা। থাকছে বিশেষ ধরনের মগ, টি-শার্ট, লিরিকস প্যাড ও গিটার পিক কেনার সুযোগ। ০১৫১৯৫২১৯৭১-৫ নম্বরে ফোন করে রকমারির মাধ্যমে চাইলে ঘরে বসেও অ্যালবাম সংগ্রহ করতে পারেন। ২ আগস্ট বসুন্ধরা সিটিতে হবে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।