আজ আসছে ‘সমর্পণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই অ্যালবামে ওয়ারফেজ, অর্থহীন ও হাবিব ওয়াহিদ! বিস্ময় নয়, সমর্পণ অ্যালবামে লালন শাহ, হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান গেয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বাজারে আসছে লোকগানের একালের সংস্করণ নিয়ে অ্যালবামটি। অ্যালবামটির পৃষ্ঠপোষক বাংলালিংক। প্রযোজনা ও পরিবেশনার দায়িত্ব নিয়েছে ডেডলাইন মিউজিক (ডিএলএম)। সমর্পণ-এর গানগুলো শ্রোতারা এরই মধ্যে শুধু এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২-এ শুনতে পাচ্ছেন। কারণ, এবিসি অ্যালবামটির একমাত্র রেডিও সঙ্গী। ‘আরশীনগর’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘জাত গেল জাত গেল বলে’ লালন শাহর এ গান তিনটি গেয়েছে ওয়ারফেজ। অর্থহীন গেয়েছে হাসন রাজার ‘লোকে বলে বলে রে’, ‘মাটির পিঞ্জিরা’ ও ‘একদিন তোর হইব স্মরণে’। হাবিব ওয়াহিদ গেয়েছেন শাহ আবদুল করিমের গান ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’।