আজ আসছেন জুলিয়ান মার্লে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার দুপুরে ঢাকায় আসছেন বিখ্যাত শিল্পী বব মার্লের ছেলে জুলিয়ান মার্লে। আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান গাইবেন তিনি। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ঢাকায় আয়োজন করা হচ্ছে কনসার্ট ‘জুলিয়ান মার্লে-সেলিব্রিটিং বব মার্লে, রেগে অ্যান্ড মোর’। ঢাকায় জুলিয়ান মার্লের কনসার্টটির আয়োজন করেছে ক্রেইন্স। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কনসার্টের টিকিটের দাম পাঁচ হাজার ও তিন হাজার টাকা। তবে ছাত্রছাত্রীদের জন্য তা দুই হাজার ৫০০ ও এক হাজার ৫০০ টাকা। ২০০৯ সালে গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলেন জুলিয়ান। রুট রেগে ঘরানার গান গেয়ে থাকেন তিনি। পাশাপাশি তিনি গীতিকার এবং প্রযোজক।