আজ আসছেন হরিহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শাস্ত্রীয় ও জনপ্রিয়—দুই ধারার গানের শিল্পী হরিহরণ আজ ঢাকায় আসছেন। ১ এপ্রিল রাত আটটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবেন তিনি।‘এ নাইট উইথ হরিহরণ’ অনুষ্ঠানটির আয়োজন করছে প্যাপিরাস কমিউনিকেশন। এই প্রতিষ্ঠানের অলিভ আহমেদ জানান, আজ দুপুরে হরিহরণ ঢাকায় এসে পৌঁছাবেন। আজ বিকেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। তিনি ২ এপ্রিল ভারতে ফিরে যাবেন।