আজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্যাঙ্গনের অষ্টাদশ প্রযোজনা হিসেবে আজ মঞ্চে নামছে পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ নাটকটি। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ। গল্পটি এমন—একটি শহরের খুবই অস্থিরতা চলছে। শহরের মানুষ অতিষ্ঠ। এমন সময় শহরের মেয়র নির্বাচন হবে। একদিন টম থমাস নামে একটি বিড়াল সকালে উঠে তার মনিবকে জানায়, সে মেয়র নির্বাচন করবে। বিড়ালটির এমন সিদ্ধান্তে মনিব অবাক হয়। আস্তে আস্তে শহরের সবার মুখে মুখে টম থমাসের খবর ছড়িয়ে যায়। টম শহরের অন্যান্য বিড়ালের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীদের হাঁড়ির খবর নিয়ে নেয়। খবরগুলো কাজে লাগিয়ে নির্বাচনে টম এগিয়ে যায়। এভাবে ঘটতে থাকে নানা মজার ঘটনা। নাটকটির প্রধান অভিনেতা সাজু খাদেম বলেন, আমরা প্রায় এক বছর ধরে নাটকটির মহড়া করেছি। তবে পুরো সময়টা নিয়মিত মহড়া করতে পারিনি। নাটকটির গল্প বেশ বড় ক্যানভাসে। নাটকটির গল্প আমাদের বর্তমান সময়ের সঙ্গে বেশ প্রাসঙ্গিক। আশা করি নাটকটি দর্শকের পছন্দ হবে।’ অভিনয় করছেন সাজু খাদেম, হূদি হক, সাজ্জাদ রেজা, আয়েশা, প্রলয়, বাহার, রোমেলা, নোমান, পলাশ, বাদল প্রমুখ। প্রখ্যাত নাট্যকার আর্থার মিলারের এই নাটকটি অনুবাদ করেছেন প্রৈতী হক আর নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।