আজ উৎসবে...
চলছে অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিশু নির্মাতাদের এবং শিশুদের জন্য নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে সেখানে। আজ যেসব ছবি চলবে, সেখান থেকে কিছু উল্লেখযোগ্য ছবির খবর দেওয়া হলো। সুযোগ মিললে দেখে নিতে পারেন উৎসব ঘুরে

দ্য ইনক্রেডিবল অ্যাডভেঞ্চার অব জোজো: ছবিটি এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সন্ধ্যা সাতটায় শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে। এতে দেখা যাবে এক ভাই ও তার বোনের রোমাঞ্চকর অভিযানের গল্প।

ফিব্বের: রাশিয়া থেকে এসেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফিব্বের। ১৭ মিনিটের এই ছবিটি বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দেখানো হবে।

গিভ মি ওয়ান চান্স: বাংলাদেশের নির্মাতার তৈরি ১৩ মিনিটের ছবি গিভ মি ওয়ান চান্স বেলা দুইটায় প্রদর্শিত হবে রাজধানীর সোবহানবাগের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ও বিকেল পাঁচটায় শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।

ইপাড়িক্কু: ভারতের এই ছবিটি দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বেলা সাড়ে তিনটায়। মা ও তাঁর ছেলের সম্পর্ককে তুলে ধরা হয়েছে ছবির উপজীব্য হিসেবে।