আজ এটিএন বাংলার বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ এটিএন বাংলার বর্ষপূর্তি হচ্ছে। দেশের প্রথম এই স্যাটেলাইট টিভি চ্যানেলটি আজ ১৮ বছরে পা রাখছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার রাতে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে আজ সারা দিন। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি আজ দিনের বিভিন্ন সময় এটিএন বাংলায় প্রচার করা হবে শুভেচ্ছা বিনিময়, আলোচনা, সাক্ষাৎকার, নাটকসহ আরও কিছু।
বর্ষপূর্তি উপলক্ষে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান দর্শকদের অভিনন্দন জানিয়েছেন। ১৯৯৭ সালের ১৫ জুলাই ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে এটিএন বাংলা।