আজ এনটিভিতে খণ্ডনাটক ‘এ পাশে বন্ধ জানালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রোববার রাত নয়টায় প্রচারিত হবে খণ্ডনাটক ‘এ পাশে বন্ধ জানালা’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ঈশানা প্রমুখ।রাশেদ শাওন রচিত ‘এ পাশে বন্ধ জানালা’ নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। নাটকের কাহিনি সম্পর্কে রাশেদ শাওন জানান, হাসিব ও প্রীতির সুখের সংসারে পরিবর্তন আসতে শুরু করে। হাসিব নতুন একটি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর অফিসের সহকর্মী সুজানার সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। হাসিব ও প্রীতির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। হাসিবের অবহেলা থেকে বেরিয়ে আসতে খেয়ালি জীবনযাপন বেছে নেয় প্রীতি। একদিন দাম্পত্য কলহের একপর্যায়ে প্রীতির গায়ে হাত তোলে হাসিব। তখন দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেয় প্রীতি। পরবর্তী সময়ে সুজানাও ছেড়ে যায় হাসিবকে। নিজের ভুল বুঝতে পারে হাসিব। কিন্তু তত দিনে দেরি হয়ে গেছে। সব হারিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় হাসিব। এই নাটকে হাসিব, প্রীতি ও সুজানার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম ও ঈশানা।