আজ এমএলটিআরের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ শুক্রবার গান করবে বিশ্বখ্যাত ড্যানিশ রক ব্যান্ড মাইকেল লার্নস টু রক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যায় এই কনসার্টের আয়োজন করেছে ক্রেইনস লিমিটেড। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন মাইকেল লার্নস টু রকের সদস্যরা। বিকেলে রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই ব্যান্ডের সদস্য মিকেল লেনয্, কার ওয়ানশা ও ইয়াশা রিকটা।সংবাদ সম্মেলনে কার ওয়ানশা বলেন, ‘২০ বছর ধরে আমরা রক ঘরানার গান করছি। আমাদের গান বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে—এটা আমাদের জন্য খুবই আনন্দের। শুনেছি, এ দেশে নাকি আমাদের গানের অনেক ভক্ত রয়েছে। আমরা তাদের গান শোনানোর জন্য অপেক্ষা করছি।’ইয়াশা রিকটা বলেন, ‘এখানে অনেকেই আমাদের গান জানে, ব্যাপারটা অসাধারণ!’ এদিকে মাইকেল লার্নস টু রকের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের একজন সংগীতশিল্পী। চ্যানেল নাইনে ‘সিং উইথ এমএলটিআর’ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই করা হয়েছে এই শিল্পীকে। তবে সংবাদ সম্মেলনে তাঁর নাম জানানো হয়নি।