আজ ওমান যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

কাল ২ নভেম্বর থেকে ওমানে সংস্কৃতিমন্ত্রীদের নবম ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগদানের উদ্দেশ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ রোববার রাত সোয়া ২টায় ওমানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওআইসি-এর (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মহাসচিব ইয়াদ আমিন মাদানি, আইসেসকো-এর (দ্য ইসলামিক এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) মহাপরিচালক আবদুল আজিজ ইয়ামান আতওয়ারজি এবং ওমানের ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী হাতিম বিন তারিক আল সাঈদ বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীসহ আরও দুজন সদস্যকে এই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এ সম্মেলনে যোগদানের জন্য মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আবুবকর সিদ্দিকী।
ওমান সফর শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ৫ নভেম্বর বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন।