আজ কঙ্কণার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের নায়িকা কঙ্কণা সেনশর্মা বিয়ে করছেন আজ শুক্রবার। পাত্র কঙ্কণার বন্ধু ও অভিনেতা রণবীর শৌরে। বাংলা ও হিন্দি ছবির নায়িকা অপর্ণা সেন ও সাংবাদিক মুকুল শর্মার মেয়ে কঙ্কণা অবশ্য তাঁর বিয়ের ব্যাপারটি গোপন রেখেছেন। বিয়েতে উপস্থিত থাকবেন মা অপর্ণা সেন এবং খুব কাছের কয়েকজন বন্ধু। বিয়ের আনুষ্ঠানিকতা হবে ভারতের মুম্বাই শহরতলির গোরেগাঁও এলাকায়। এক যে ছিল কন্যা, পেজ থ্রি, অতিথি, তুম কাব যাওগি ছবির নায়িকা কঙ্কণার সঙ্গে রণবীরের পরিচয় হয় কয়েক বছর আগে। বলিউডের অনেক অনুষ্ঠানেই দুজনকে একসঙ্গে দেখা গেছে। আরেকটি খবর হলো, বিয়ের দিনই মুক্তি পাচ্ছে রণবীরের ছবি দ্য ফিল্ম ইমোশনাল অত্যাচার।