আজ কথাকলি ও ভরতনাট্যম নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যক্ষ কথাকলি নাচের গুরু অধ্যাপক টি শঙ্কর নারায়ণ এখন বাংলাদেশে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত ঢাকায় ছয় দিনব্যাপী কথাকলি নাচের কর্মশালা পরিচালনা করেন তিনি। আরও এসেছেন ভরতনাট্যমের গুরু শ্রীমতি থাঙ্কামনি কুট্টি ও শিল্পী মালবিকা সেন। এরই মধ্যে কর্মশালা শেষ হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় অংশগ্রহনকারীরা আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে কথাকলি নাচ ও ভরতনাট্যম নাচ পরিবেশন করবে। কথাকলি নাচের অংশটি পরিচালনা করবেন অধ্যাপক টি শঙ্কর নারায়ণ। আর ভরতনাট্যম পরিবেশন করবেন মালবিকা সেন। এই নাচটি পরিচালনা করবেন শ্রীমতী থাঙ্কামনি কুট্টি। এ ছাড়া অধ্যাপক টি শঙ্কর নারায়ণ, মালবিকা সেন ও অন্যান্য শিল্পীর পরিবেশনায় থাকবে নৃত্যনাট্য ভস্মাসুর।আজকের অনুষ্ঠানে শুক্লা সরকার, শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, সোমা মমতাজ, সাজু আহমেদ, মুনমুন আহমেদ ও তামান্না রহমানকে সম্মাননা জানাবে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।