আজ কিবরিয়া স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মোহাম্মদ কিবরিয়া নিরবচ্ছিন্ন চিত্রসাধনা ও চর্চার মধ্য দিয়ে এ দেশের আধুনিক চিত্রশিল্পের বোধকে নানাভাবে আলোকিত করেছেন। তাঁর শিল্প-মনীষা, সৃজন ও মনন দ্বারা তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশে শিল্প-আন্দোলনের পথ নির্মাণে অন্যতম শিল্পী।প্রথম মৃত্যুবার্ষিকীতে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আলোচনা করবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, সমাজকর্মী খুশী কবির, অধ্যাপক আবুল মনসুর ও অধ্যাপক মইনুদ্দীন খালেদ।