আজ কোথায় কী
প্রদর্শনী
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষউদ্যাপন উপলক্ষে ‘জয়নুল উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
লুকিং আপ অ্যান্ড অ্যাবাভ। রণজিত দাসের শিল্পকর্ম প্রদর্শনী। গ্যালারি কায়ায়, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
সংগীত
ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী শুদ্ধ সংগীত উৎসবের দ্বিতীয় দিন। সকাল নয়টা থেকে শুদ্ধ সংগীতের দ্বিতীয় পর্বের পরিবেশনা শুরু হবে। চলবে বেলা একটা পর্যন্ত। উৎসবের তৃতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সেখানে কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশনায় থাকবেন বিশ্বজিৎ রায়চৌধুরী, অর্ধেন্দু ব্যানার্জি, খায়রুল আনাম শাকিল, সুধীর হারিভাও পোটে, রেজোয়ান আলী, অসিত কুমার দে, জগদানন্দ রায়সহ অনেকে।

নাটক
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে বিকেল সাড়ে পাঁচটায় কমলা কালেক্টিভের নাটক বীরাঙ্গনা। একই মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে এইখানে সবখানে।
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্যাশবাঙলা থিয়েটারের নাটক সারস ডানায় পরানপাখি।
সিনেমা
শিল্পকলা একাডেমীর আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীতে আজ সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের মাটির ময়না। সিমেনাটি দেখানো হবে একাডেমীর জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ (লিফট-৫) মিলনায়তনে।