প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দীর্ঘ ছুটির পর আজ রোববার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আবারও নাট্যকর্মী ও দর্শকদের পদচারণে মুখরিত হবে শিল্পকলা প্রাঙ্গণ। আজ থেকে দাপ্তরিক কাজসহ মিলনায়তনগুলোর নিয়মিত কার্যক্রম শুরু হবে।
আজকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আছে বাতিঘর নাট্যদলের নাটক অলিখিত উপাখ্যান-এর কারিগরি মঞ্চায়ন। পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ও স্টুডিও থিয়েটারে আজ কোনো প্রদর্শনী নেই।
শিল্পকলা সূত্র জানায়, আজ মহড়াকক্ষ ভাড়া নেওয়া, মিলনায়তন বরাদ্দসহ নিয়মিত সব কাজ করা যাবে। ৮ সেপ্টেম্বর বন্ধ হয় শিল্পকলা একাডেমি। নয় দিন বন্ধ থাকার পর আবার আজ শিল্পকলা খুলছে।