আজ গ্রুপ থিয়েটার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ গ্রুপ থিয়েটার দিবস। এই দিনটি উদ্যাপন করার জন্য নানা পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আয়োজনগুলোর মধ্যে থাকছে সারা দেশে একযোগে শোভাযাত্রা, নাটক, আবৃত্তি আর গণসংগীত পরিবেশন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী জানান, আজ বিকেল চারটায় বেইলি রোডের গাইড হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। তিনি এই আয়োজনে মঞ্চনাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।