আজ চট্টগ্রামে ও পরশু সিলেটে নিবেদিতার ভরতনাট্যম নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার জাতীয় জাদুঘরে ও শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী নিবেদিতা পার্থসারথীর ভরতনাট্যম নাচের অনুষ্ঠান। এবার ঢাকার বাইরে। আজ মঙ্গলবার চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এবং পরশু বৃহস্পতিবার সিলেটে সিলেট মিলনায়তনে অনুষ্ঠিত হবে নিবেদিতা ও তাঁর দলের আরও দুটি নাচের অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। জানা গেছে, বাংলাদেশে নিবেদিতা ও তাঁর দলের পরিবেশনায় ভরতনাট্যম নাচের এই অনুষ্ঠানগুলো আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র।