আজ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) কয়েক সপ্তাহ ধরে বইছিল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনী হাওয়া। আজ তার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আজ সকাল নয়টায় শুরু হবে এই নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত। হারুন উর রশীদের (চেয়ারম্যান) নেতৃত্বে একটি নির্বাচন কমিশন ভোট গ্রহণ করবে। প্রায় ৩০০ জন পরিচালক এই নির্বাচনে তাঁদের ভোট দেবেন। জানা গেছে, নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একদিকে সভাপতি পদে শাহ আলম কিরণ ও মহাসচিব পদে মুশফিকুর রহমান গুলজারের নেতৃত্বে একটি প্যানেল, অন্যদিকে সভাপতি পদে মোহাম্মদ হান্নান ও মহাসচিব পদে এফ আই মানিকের নেতৃত্বে অন্য প্যানেল। দুই প্যানেলের বাইরে এককভাবে মহাসচিব পদে নির্বাচন করছেন জিল্লুর রহমান ময়না।জানা গেছে, ইতিমধ্যে অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফিরোজ আলম। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ শেষ হলে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে।