আজ চলে যাচ্ছেন শাবানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র থেকে স্বামী ওয়াহিদ সাদিক ও ছেলে নাহিনকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন সৌদি আরব। সেখান থেকে হঠাৎ এক সপ্তাহের জন্য দেশে আসেন বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা শাবানা। আজ রোববার রাতে ছেলে নাহিনসহ আবার ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। তবে তাঁর স্বামী ওয়াহিদ সাদিক দেশে কিছুদিন থাকবেন। এদিকে গত বৃহস্পতিবার তিনি ফ্যাশন হাউস ভাসাবির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে প্রচণ্ড প্রতাপ নিয়ে কাজ করেছেন শাবানা। ’৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে শাবানা সপরিবারে চলে যান আমেরিকায়।