আজ চারুবাকের ‘বাংলা ভাষা মা আমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আজ সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘বাংলা ভাষা মা আমার’ শীর্ষক আবৃত্তির আয়োজন করেছে আবৃত্তি সংগঠন চারুবাক। দেবাশীষ রূপনের গ্রন্থনা ও নির্দেশনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে সাংসদ আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রণজিত্ রক্ষিত, কামরুল হাসান, ইস্তেকবাল হোসেন, মীর বরকত, লায়লা আফরোজ, গোলাম সরোয়ার, হাসান আরিফ, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলামসহ দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করবেন বলে জানান সংগঠনের সদস্য ইসমাইল হোসেন। টিকিট পাওয়া যাবে মিলনায়তনের কাউন্টারে।বন্দরনগর চট্টগ্রামে ১৯৯১ সাল থেকে বাচিক উচ্চারণ-চর্চা কেন্দ্র হিসেবে ‘চারুবাক’ নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। ২০০৮ সাল থেকে চারুবাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।