আজ চীনের অ্যাক্রোবেটিক শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আমন্ত্রণে গত সোমবার ঢাকায় এসেছে চীনা অ্যাক্রোবেটিক আর্ট গ্রুপ। আজ সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ২০ জনের এই দলটি নানা শারীরিক কসরত প্রদর্শন করবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই মঞ্চে দলটি শারীরিক কসরতের কারিগরি প্রদর্শনী করেছে। জানা গেছে, আগামী শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে দলটি সফরের দ্বিতীয় অনুষ্ঠান করবে।