আজ চ্যানেল আইয়ের আদিবাসী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ, গান আর ফ্যাশন শো প্রদর্শনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে আদিবাসী মেলা। কক্সবাজারের সমুদ্রসৈকতে এ মেলার আয়োজন করা হয়েছে। চ্যানেল আই আয়োজিত এই মেলায় অংশ নেবে ১৯টি আদিবাসী সম্প্রদায়। আজ বেলা দুইটা ৩০ মিনিটে এই মেলার উদ্বোধন করবেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ রাশেদ খান মেনন।চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ জানিয়েছেন, মেলায় একাধিক স্টল থাকবে। এখানে আদিবাসীদের কৃষিকাজে ব্যবহূত যন্ত্রপাতি, তাদের গান-বাজনার যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।মেলায় আদিবাসীরা তাদের নাচ ও গান পরিবেশন করবে। এ ছাড়া আদিবাসীরা একটি ফ্যাশন শোতে অংশ নেবে।শাইখ সিরাজ আরও জানিয়েছেন, মেলায় রেজওয়ানা চৌধুরী বন্যা, সাবিনা ইয়াসমীন ও মৌসুমী আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন।এরই মধ্যে ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী, সিলেট, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি থেকে আদিবাসীরা কক্সবাজারে পৌঁছেছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং চ্যানেল আই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে। এটি চ্যানেল আইয়ের তৃতীয়বারের মতো আদিবাসী মেলার আয়োজন।