আজ চ্যানেল আইয়ের যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলার ‘এক যুগ’ পার করল আজ ১ অক্টোবর। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আইয়ের। গণমাধ্যম হিসেবে চ্যানেল আই ‘বাংলা ভাষা ও বাংলাদেশের’ সক্রিয় প্রতিনিধিত্ব করছে। সংবাদ, কৃষি, চলচ্চিত্র, নাটক, সংগীত, নতুন তারকা সৃষ্টি, নতুন ধরন ও ধারণার অনুষ্ঠান তৈরি এবং সম্প্রচারের মাধ্যমে সর্বস্তরের বাংলাভাষী মানুষের সুস্থধারার বিনোদন তৃষ্ণা পূরণে চ্যানেল আইয়ের ভূমিকা অনন্য। যুগপূর্তি উপলক্ষে চ্যানেল আই দেশজুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দেশের কোনো কোনো জেলায় অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী কর্মসূচি। আজ তেজগাঁওয়ে চ্যানেল আই ভবন প্রাঙ্গণে রয়েছে দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে চ্যানেল আইয়ের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনের কার্যক্রম। অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে কাটা হবে যুগপূর্তির কেক। চ্যানেল আইয়ের যুগপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ পৃথক বাণী দিয়েছেন।যুগপূর্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেলটি ১২ বছর অতিক্রম করেছে একেবারে নিজস্ব বৈশিষ্ট্যে। এর শুভাকাঙ্ক্ষী, দর্শক, কর্মীবাহিনী ছড়িয়ে আছে পৃথিবীজুড়ে। দেশ-বিদেশের অসংখ্য চ্যানেল থেকে নিজেদের বৈশিষ্ট্য আলাদা রেখে যুগ-যুগান্তরে পৌঁছবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।