আজ ছায়ানটের ‘রবীন্দ্র-উৎসব’
ছায়ানট যাত্রার শুরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ও মৃত্যুদিন স্মরণ করছে। পাঁচ বছর ধরে আয়োজন করছে ‘রবীন্দ্র-উৎসব’। এবারের রবীন্দ্র-উৎসব শুরু হচ্ছে আজ রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে। আজ সন্ধ্যা সাতটায় সম্মেলক নৃত্য-গীতের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী পর্বে বক্তৃতা করবেন সন্জীদা খাতুন। দুই দিনের এ উৎসবে থাকছে রবীন্দ্রনাথের সাধনা ও সংকল্প, আশ্বাস, নিঃসংশয় এবং স্বদেশভাবনার গান। সম্মেলক ও একক গান ছাড়াও থাকছে নৃত্য, পাঠ ও আবৃত্তি। শুক্রবারের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, উৎসবে অংশ নেবেন ফাহমিদা খাতুন, অনুপ ভট্টাচার্য, ইফ্ফাত আরা খান, তপন মাহমুদ, মজিবুল কাইয়ুম, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী, স্বপন দত্ত, বুলবুল ইসলাম, মিতা হক, লাইসা আহমেদ লিসা, লিলি ইসলাম, অদিতি মহসীন, লোপা আহমেদ, সোমা রায়, সিমু দে, সেমন্তী মঞ্জরি, জয়িতা, সুতপা সাহা প্রমুখ।রবীন্দ্র-উৎসবে সহযোগী হয়েছে গ্রামীণফোন ও স্কয়ার গ্রুপ। মিডিয়া সহযোগী মাছরাঙা টেলিভিশন।