আজ জহির রায়হানের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির রায়হান (১৯৩৫–১৯৭২)
জহির রায়হান (১৯৩৫–১৯৭২)

আজ চলচ্চিত্রকার, সাহিত্যিক জহির রায়হানের জন্মদিন। জন্মদিনে এই খ্যাতিমান শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি তথ্য:

ববিতা
ববিতা

ববিতা অভিনয় করেছিলেন জহির রায়হানের অসমাপ্ত ছবি লেট দেয়ার বি লাইট-এ। ছবিটি ১৯৭০ সালে নির্মাণ শুরু হয়। তখন জানানো হয়, ছবিটি বাংলাসহ মোট সাতটি ভাষায় ডাব করা হবে। কিন্তু ১৯৭২ সালে জহির রায়হানের অন্তর্ধানের পর ছবিটি আর শেষ করা হয়নি।

ইউসুফ ইমাম, শহীদুল ও আনিস
ইউসুফ ইমাম, শহীদুল ও আনিস

পরিচালক হিসেবে জহির রায়হানের প্রথম ছবি কখনো আসেনি। এর একটি দৃশ্যে ইউসুফ ইমাম, শহীদুল ও আনিস (খান আতা)। ছবিটি মুক্তি পায় ১৯৬১ সালের ২৪ নভেম্বর। 
সূত্র ও ছবি: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, লেখক: অনুপম হায়াৎ